আগামী ১২ জুন ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে চোট কাটিয়ে মাঠে নামতে পারবেন ইংল্যান্ডের তারকা ফিল জোন্স এবং ওয়েন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রায়ান গিগস এই তথ্য নিশ্চিত করেছেন।
ইউনাইটেডের ডিফেন্ডার জোন্স গত মঙ্গলবার হাল সিটির বিপক্ষের ম্যাচে কাঁধে চোট পেয়েছেন। এর আগে চোট পেয়েছিলেন ২৮ বছর বয়সী তারকা স্ট্রাইকার রুনি।
ইংল্যান্ডের জাতীয় দলের কোচ রয় হডসন প্রাথমিকভাবে ৩০ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করবেন। আগামী সোমবার তার দল ঘোষণার কথা রয়েছে।
রুনির বিষয় গিগস বলেন, 'সে অনুশীলন করছে এবং বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ্য হয়ে যাবে।'
জোন্সের বিষয় ম্যানইউ কোচ বলেন, 'আমি যতটা ভেবেছিলাম চোট ততটা মারাত্মক নয়। আগামী রোববারের মধ্যে তিনি সুস্থ্য হতে পারবেন না। তবে বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবে।'
ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি) //জেডআই