মেট্রোপলিটন প্রমীলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে ৭৭ রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে তারা।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় আবাহনী। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রুমানা আহমেদের সেঞ্চুরিতে নির্ধারিত ৪০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে মোহামেডান।

রুমানা আহমেদ ৯১ বলে ১৫ বাউন্ডারিতে সেঞ্চুরির ইনিংস খেলেছেন। এছাড়া তাজিয়া আক্তার ২০ ও তাহিন তাহেরা ১৯ রান করেছেন। আবাহনীর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জাহানারা আলম।

২০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং নেমে সালমা খাতুন ও ইতি মন্ডলের বোলিং তোপে লন্ডভন্ড হয়েছে আবাহনীর ইনিংস। শেষ অবধি ৭ উইকেট হারিয়ে ১২৭ রানেই আটকে গেছে আবাহনী।

লতা মন্ডল করেছেন ৫৪ রান। বাকি ব্যাটসম্যানদের মধ্যে শারমিন আক্তার ২২ রান, মনতাহা খাতুন ১৫ রান এবং শারমিন সুলতানা ১০ রান করেছেন।

মোহামেডানের বোলারদের মধ্যে সালমা খাতুন ১৮ রান দিয়ে ৩টি এবং ইতি মন্ডল ৩২ রান দিয়ে ৩টি উইকেট দখন করেছেন।

সংক্ষিপ্ত স্কোর :

মোহামেডান : ২০৪/৭, ৪০ ওভার (রুমানা আহমেদ ১০০, তাজিয়া আক্তার ২০, জাহানারা আলম ৩/৩৪, খাদিজাতুল কোবরা ১/২৫)

আবাহানী : ১২৭/৭, ৪০ ওভার (লতা মন্ডল ৫৪, শারমিন আক্তার ২২; সালমা খাতুন ৩/১৮, ইতি মন্ডল ৩/৩২

ফল : ৭৭ রানে জয়ী মোহামেডান

ম্যাচসেরা : রুমানা আহমেদ

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই