আজ শনিবার থেকে শুরু হচ্ছে পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট। বিভিন্ন গণমাধ্যমের মধ্যকার এই টুর্নামেন্ট শেষ হবে ২৪ অক্টোবর। সকাল ১১টায় টাইম নিউজ বিডি তাদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মানব জমিনের।
এই টুর্নামেন্টের ড্র, গ্রুপিং এবং ফিকশ্চার উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট আয়োজনে পেপসি ডিআরইউকে দিচ্ছে ৫ লাখ টাকা। ৪১ দল ৮ গ্রুপে নকআউট পদ্ধতিতে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। গ্রুপ, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুসারে টুর্নামেন্টের খেলা পরিচালিত হবে।
গ্রুপিং বিন্যাস হচ্ছে ‘ক’ গ্রুপেগাজী টিভি, বাংলা নিউজ, ডেইলি স্টার, বাংলাভিশন, দিগন্ত টেভি; ‘খ’ গ্রুপেচ্যানেল আই, দ্য ইন্ডিপেন্ডেট, আমাদের সময়, আমাদের অর্থনীতি, ঢাকা ট্রিবিউন;
‘গ’ গ্রুপে আলোকিত বাংলাদেশ, টাইম নিউজ বিডি, মানবজমিন, সমকাল, নয়া দিগন্ত; ‘ঘ’ গ্রুপেএটিএন নিউজ, জনকণ্ঠ, নিউ নেশন, রেডিও টুডে, যমুনা টিভি; ‘ঙ’ গ্রুপেমাছরাঙা টিভি, প্রথম আলো, আর টিভি, ইউএনবি, ইনকিলাব;
‘চ’ গ্রুপেএনটিভি, বর্তমান, নিউ এজ, সকালের খবর, বাসস; ‘ছ’ গ্রুপেইন্ডিপেন্ডেট টিভি, অবজারভার, সংগ্রাম, চ্যানেল ২৪, দ্য রিপোর্ট ২৪ ডটকম এবং ‘জ’ গ্রুপেবৈশাখী টিভি, কালবেলা, ইত্তেফাক, ৭১ টিভি, যায়যায়দিন ও অর্থনীতি প্রতিদিন। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ক্রেস্ট ও ডিআরইউ’র পক্ষ থেকে ব্যাগ দেয়া হবে।
এ ছাড়া রানার আপ ও চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার ও ট্রফি দেয়া হবে।’
উদ্বোধনী দিন শনিবারের খেলা : সকাল ৯টা বাংলা নিউজ ২৪ বনাম ডেইলি স্টার এবং দি ইন্ডিপেন্ডেন্ট বনাম আমাদের সময়, সকাল ১০টা বাংলা ভিশন বনাম দিগন্ত টিভি এবং আমাদের অর্থনীতি বনাম ঢাকা ট্রিবিউন এবং সকাল ১১টা টাইম নিউজ বিডি বনাম মানব জমিন ও জনকন্ঠ বনাম দি নিউ নেশন।
ঢাকা, ১৮ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





