এক ম্যাচ বিশ্রামের পর পাকিস্তানের একাদশে ফিরেছেন অলরাউন্ডার শাদাব খান ও পেসার নাসিম শাহ। একাদশের বাইরে গেছেন সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উসমান কাদির ও হাসান আলী। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে শ্রীলঙ্কা।
পাকিস্তানের একাদশ :
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।
শ্রীলঙ্কার একাদশ :
পাথুম নিসানকা, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), দানুস্কা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্ক ও প্রমোদ মাদুশান।
এর আগের সবগুলো আসরে অংশ নিয়ে শ্রীলঙ্কা ৫ বার জিতেছে এশিয়া কাপের শিরোপা। অন্যদিকে পাকিস্তান জিতেছে ২ বার। শ্রীলঙ্কা ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়। এছাড়া ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে রানার্স-আপ হয়েছিল। অন্যদিকে পাকিস্তান ২০০০ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। আর ১৯৮৬ ও ২০১৪ সালে হয়েছিল রানার্স-আপ।
এন





