তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত তামিম ইকবাল বাহিনীর।

শুক্রবার (৩ মার্চ ) রাজধানীতে মিরপুর শের-ই বাংলায় ম্যাচটি শুরু হয় দুপুর ১২ টায়।

বাংলাদেশ সিরিজে আশা বাঁচিয়ে রাখার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে। যদিও ইনজুরি শঙ্কা থাকায় শেষ মুহূর্তে দলে যুক্ত করা হয়েছিল তরুণ ব্যাটার শামিম হোসেন পাটোওয়ারীকে। এছাড়া গুঞ্জন ছিল, সুযোগ দেওয়া হতে পারে তৌহিদ হৃদয়কে। তবে আগের একাদশেই ভরসা রাখল টিম ম্যানেজমেন্ট। 

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

ইংল্যান্ড একাদশ :

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মঈন আলী, সাকিব মাহমুদ, আদিল রশিদ, স্যাম কারান, মার্ক উড।

এন