লা লিগায় চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মৌসুমের প্রথম তিন ম্যাচের মধ্যে গত দুটিতেই হেরেছে দলটি। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় রাত ৮টায় দোপার্তিভোর মাঠ রিয়াজোরে শুরু হবে রোনালদোদের লড়াই।
লিগে প্রথম ম্যাচে কোর্ডোবার বিপক্ষে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু রিয়াল সোসিয়াদের বিপক্ষে ৪-২ গোলে হারের পর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরেছিল ২-১ গোলে।
তবে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারায় ফিরেছিল বর্তমান ইউরোপের চ্যাম্পিয়নরা। বাসেলকে হারাল ৫-১ গোলে। এবার লা লিগায় জয়ের লক্ষ্য তাদের।
এদিকে দেপোর্তিভো চমকপদ্র কিছু করে দেখাতে চায়। কারণ প্রথম তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে আছে তারা। যেখানে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তাছাড়া স্বাগতিক হওয়ার ফলে বাড়তি সুবিধা পাবে তারা। তবে রোনালদোদের সঙ্গে কতটা পেরে ওঠে সেটাই এখন দেখার বিষয়।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





