দীর্ঘ ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনালদোর অর্জন তো কম নয়। দু’দিন আগেই আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙলেন এই পর্তুগিজ উইঙ্গার। আর এই কীর্তিই তাকে জায়গা করে দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।
রোনালদো দেশের হয়ে গোল এখন ১১১টি। আগের রেকর্ডধারী ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়ির গোল ১০৯টি। এ দিকে বিশ্বকাপ বাছাইয়ে দুই হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। ফলে বাছাইয়ে পরের ম্যাচে আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে খেলতে পারবেন না ৩৬ বছর বয়সী তারকা।
রোনালদোকে ছেড়ে দিয়েছে পর্তুগাল কোচ সান্তোস। ম্যানচেস্টার ইউনাইটেডে উড়াল দেয়ার আগে সুখবরও পেলেন সিআরসেভেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ক্লাব সতীর্থ এডিনসন কাভানি তার পরিহিত ৭ নম্বর জার্সিটি পর্তুগিজ সুপারস্টারকেই দিয়েছেন।





