দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ডি ককের সঙ্গে ঝামেলায় জড়ালেন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বুধবার লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহুর্তে কথা কাটাকাটিতে লেগে যান ডিকক ও তামিম। অবশ্য পরে প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা ও আম্পায়ারের মধ্যস্থতায় তাদের বিবাদ মিটিয়ে দেয়া হয়।
এদিন ৩০তম ওভারের শেষ বলের পর ড্রেসিং রুমের দিকে রওনা হন বাংলাদেশের ব্যাটসম্যান তামিম। কিন্তু ডি কক তাকে কিছু একটা বললে তিনিও পাল্টা জবাব দেন। শেষ পর্যন্ত তাদেরকে দু'জনকে সরিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত: দ্বিতীয় ওয়ানডেতে রিলি রুশোর সঙ্গে এমন ঝামেলা হওয়ায় তামিমকে তার ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
জেডআই





