মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৩১৬ রানের বিশাল স্কোর সংগ্রহ করেছে কলাবাগান। মাশরাফি এদিন ৫১ বলে শতক পূর্ণ করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি দ্রুততম সেঞ্চুরি।
শনিবার ফতুল্লায় টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শেখ জামাল। শুরুতে উইকেটরক্ষক ব্যাটসম্যান জসিমউদ্দিন ৯৭ বলে ৬৪ রানের ইনিংস খেলে বিদায় নেন। মোসাদ্দেক আউট হন ৩৩ রানের মাথায়। মাসাকাদজা আজও বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু নাজমুলের বলে কাটা পড়ে ফিরে যান ৪৫ রানে। মেহরাব হোসেন জুনিয়র বিদায় নেন ১৬ রানে। এরপর শুরু হয় মাশরাফির তাণ্ডব।
৯৭ রানের সময় ওয়াহিদুল আলমকে ছক্কা হাঁকিয়ে মাত্র ৫০ বলে শতক পূর্ণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক। এই ওভারে চারটি ছয় মারেন তিনি! দুই ওভার আগে মুক্তার আলীকে মাঠের বাইরে আছড়ে ফেলেন তিনবার। মোট ছয় মেরেছেন ১১টি! চার দুটি।
এআই





