সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য এশিয়া কাপ খেলছেন না তামিম ইকবাল। তার জায়গায় সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস।

অনুমিত এই একটি পরিবর্তন ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলটিই রেখে দেওয়া হয়েছে এশিয়া কাপের জন্য।

তামিম এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে খেলছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। তামিমের স্ত্রী ও পরিবার কদিন আগেই চলে গেছেন থাইল্যান্ডে। সেখানেই ভূমিষ্ঠ হওয়ার কথা তামিম-আয়েশা দম্পতির প্রথম সন্তান। পিএসএল খেলেই থাইল্যান্ডে যাওয়ার কথা তামিমের।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, তামিম আগেই ছুটি নিয়ে রেখেছিলেন । এই ওপেনারকে শুভকামনা জানিয়ে প্রধান নির্বাচকের আশা, ম্যাচ অনুশীলনের ঘাটতি হবে না তার।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি।

ওএফ