বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি সাকিব আল-হাসানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। টেস্ট ও টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়েও শীর্ষে অবস্থান করায় সাকিবকে এ অভিনন্দন জানান তিনি।

মঙ্গলবার এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও শীর্ষে অবস্থানের মাধ্যমে সব ফরমেটের ক্রিকেটে শীর্ষে ওঠে এসেছেন সাকিব আল হাসান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য নতুন ইতিহাস গড়ে তুলেছেন।”

একই সময়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে এসেছে বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক সালমা খাতুন। এ কারণে সালমাকেও আন্তরিক অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। দু’জনেরই উজ্জ্বল ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

এমকে