এর আগে দিনের খেলার শুরুতে এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে আয়ারের সেই ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন লিটন। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ডানহাতি এ ব্যাটার। ১ রান যোগ করতেই ফিরতে হয় তাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান।

১১ রান করে উইকেটে আছেন রবিচন্দন অশ্বিন, ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা কুলদ্বীপ যাদব সঙ্গ দিচ্ছেন তাকে। এর আগে প্রথম দিন শেষে ২৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল ভারতীয় দল। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন চেতেশ্বর পূজারা। ৯০ রানে থাকা অবস্থায় তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হয়ে ফিরে যান তারকা এই ব্যাটার।

এমআই