আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নজর দেয়ার লক্ষ্যে নিজের বিয়ে স্থগিত করেছেন ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়না।

গত কয়েক বছর যাবৎ চেন্নাই সুপার কিংসের (সিএসকে) গুরুত্বপূর্ণ খেলোয়াড় রায়নার বিয়ের দিন নির্ধারিত ছিল আগামী ৩ এপ্রিল এবং প্রস্তুতিও চলছিল পুরোদমে।

হোটেল লীলা প্যালেসে বান্ধবী প্রিয়াঙ্কা চৌধুরীর সঙ্গে রায়নার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করার কথা ছিল।

তবে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, বাঁ-হাতি ব্যাটসম্যান রায়না নিজের বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে (সিএসকে) তৃতীয়বার শিরোপা এনে দিতে অবদান রাখতে চান।

আইপিএলে সবচেয়ে ধারাবাহিক দল সিএসকে। তবে গত বছর তারা ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

আগামী ৯ এপ্রিল শুরু হওয়া মৌসুমের উদ্বোধনী ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মাঠে নামবে সিএসকে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে আবারো একবার দলের পক্ষে জ্বলে উঠতে চান রায়না।

জেডআই