আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান অনূর্ধ্ব-২১ দলের কাছে হেরে গেল বাংলাদেশ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৩-০ গোলে হেরেছে স্বাগতিকরা।

প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পর ৫৯ মিনিটের মাথায় জাপানের হয়ে গোল করেন আসানো তাকুমা। ‍এরপর ম্যাচের ৭২ ও ৭৫ মিনিটের মাথায় জাপান আরো দুটি গোল করলে ৩-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ।

কিন্তু কোনো গোলই শোধ করতে পারেনি স্বাগতিকরা। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

জেডআই