জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং জাদু দেখালেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেছেন। তার সঙ্গে জুটি বাধা মুশফিকও করেছেন হাফ-সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে টাইগাররা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৭০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর সাকিব ও মুশফিক গড়ে তুলেছেন ১৪৪ রানের জুটি। এখনও রানের চাকা ঘুরিয়ে যাচ্ছেন তারা।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১৪ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন সাকিব আল হাসান (১০০ ) ও মুশফিকুর রহিম (৫২)।

এর আগে এদিন টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু দলীয় আট রানে পানিয়ানগারার শিকারে পরিণত হন তামিম ইকবাল (৫)।

তবে এনামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা ঘুরানের চেষ্টা করেন মুমিনুল হক। কিন্তু ১২ রান করা এনামুলের পর মাত্র এক রান করে মাঠ থেকে বিদায় নেন মাহমুদুল্লাহ। মাত্র ৩১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

এরপর সাকিব ও মুমিনুল অর্ধশতক পার করেন। কিন্তু দলীয় ৭০ রানের নাইম্বুর বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ৩১ রান করা মুমিনুল।

জেডআই