খুলনা টেস্ট পুরোটাই সাকিবময় হয়ে থেকেছে। প্রথম ইনিংসে ১৩৭ রানের স্কোর গড়ার পর বল হাতে নিয়েছেন ৫ উইকেট।
শুধু তাই নয়, দ্বিতীয় ইনিংসেও ধারা অব্যাহত রেখেছেন সাকিব। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।আর তাতেই ইমরান খান ও ইয়ান বোথামের পাশে নিজের নাম বসিয়েছেন। আগের ইনিংসে সেঞ্চুরি এবং ৫ উইকেট নিয়ে ক্যালিস-সোবার্সের পাশে দাঁড়িয়েছিলেন তিনি।
সাকিব আল হাসানের ৫ উইকেট ছাড়াও তাজুল ৩টি ও জুবায়ের ২টি উইকেট ভাগাভাগি করে নেন। ইনিংসে ১০ উইকেট ও একটি সেঞ্চুরির সুবাদে সাকিব আল হাসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
জেআই





