শক্তিশালী প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ জিতে দুইদিনের ঈদের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৮ ও ১৯ জুলাই এই দুই দিনের ছুটিতে থাকবেন টাইগাররা।

সামনে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ বলেই সংক্ষিপ্ত ছুটি ক্রিকেটারদের। তবে ছুটি কাটাতে চাচ্ছেন না অনেকে ক্রিকেটারই!

বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

ছুটি শেষে ২০ জুলাই অনুশিলনে যোগদিবে মুশফিক বাহিনী। ২১ জুলাই টেস্ট ক্রিকেটে পরীক্ষা দিবে তারা।

ওই দিন থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এরপর আগামী ৩০ জুলাই মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

এআই/