ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্তভাবে টেস্ট সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩৪ রানেই তিন উইকেট হারায় ইংল্যান্ড। জোনাথন ট্রট (০), অ্যালিস্টার কুকের (১১ পর বিদায় নেন গ্যারি ব্যালেন্স (১০)।
জো রুটকে নিয়ে প্রতিরোধ গড়েন ইয়ান বেল। রুট ৮৩ রান করে বিদায় নিলে ১৭৭ রানে ভেঙে যায় তাদের জুটি।
পঞ্চম উইকেটে বেন স্ট্রোকসের সঙ্গে ১৩০ রানের জুটি গড়েন বেল। দিনের শেষ ওভারের আগের ওভারে কেমার রোচের বলে উইকেটরক্ষক দিনেশ রামদিনের হাত ধরা পরার আগে ১৪৩ রান তোলেন এই ব্যাটসম্যান।
১৯৪ বলে ক্যারিয়ারের ২২তম শতকে পৌঁছান বেল। তার ২৫৬ বলের ইনিংসে ২০টি চারের সঙ্গে ছিল একটি ছক্কা।
জেমস ট্রেডওয়েলকে নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন ৭১ রানে অপরাজিত স্ট্রোকস।
ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরোম টেইলর ও কেমার রোচ দুটি করে উইকেট শিকার করেন।
জেডআই





