দক্ষিন আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ও শেষ টেস্ট সিরিজে ব্যাটিংয়ে নেমেছে তামিম ও ইমরুল কায়েস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার ২ বলে ১০ রান। তামিম ৬ ও ইমরুল কায়েস ৪ রান।

টস জিতে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এ ম্যাচে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মুশফিকুর রহিম।

তাইজুল ইসলামের পরিবর্তে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে এ ম্যাচে নাসির হোসেনকে জায়গা দেওয়া হয়েছে। আর প্রোটিয়া স্কোয়াড থেকে বাদ পড়েছেন কুইন্টন ডি কক। তার জায়গায় অভিষেক হয়েছে ড্যান ভিলাসের।

প্রথম টেস্ট ড্র হওয়ায় এ ম্যাচটিকে সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের প্রথম ম্যাচ বৃষ্টিতে ড্র হলেও আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রাম থেকে ফেরে টাইগাররা।


ওয়ানডে সিরিজ হারের পর বিপদে পড়া প্রোটিয়ারা চট্টগ্রাম টেস্টেও মাত্র ২৪৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে গিয়েছিল। আমলা বাহিনীর প্রথম ইনিংসের জবাবে ৭৮ রানের লিড নেয় বাংলাদেশ। তবে, বৃষ্টির কারণে শেষ দুইদিন কোনো বল মাঠে না গড়ালে এগিয়ে থেকেও ড্র মেনে নিতে হয় মুশফিক বাহিনীকে।


বাংলাদেশ দলে যারা থাকছে: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।


দক্ষিণ আফ্রিকা: হাশিম আমলা, টি বাভুমা, কুইন্টন ডি কক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ডিন এলগার, হারমার, হেনড্রিকস, মরনে মরকেল, ফ্যাঙ্গিসো, ফিল্যান্ডার, রাবাদা, ডেল স্টেইন, ভ্যান জিল ও ড্যান ভিলাস।

এআই