দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টসে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে নামছে দুই প্রতিপক্ষ।

সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটিই সিরিজ নির্ধারণী ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, ডু প্লেসিস, রিলি রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারদেইন, মর্নে মরকেল, রাবাদা, অ্যাবোট ও ইমরান তাহির।

জেডআই