অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্লেট ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় বাংলাদেশের তরুণরা।
বৃহস্পতিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
সর্বোচ্চ ৯৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান আসে লিটন দাসের ব্যাট থেকে।
দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটসম্যানের ১২৪ রানে জুটি গড়লে বড় সংগ্রহের সম্ভাবনাও জাগে বাংলাদেশ শিবিরে। কিন্তু শেষের দিকে দ্রুত উইকেট পতনে তা আর হয়নি। বাংলাদেশের আট জন ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নিউজিল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন পেসার ব্রেট র্যা ণ্ডেল ও স্পিনার ডেন ওয়াটসন।
গ্রুপ পর্যায়ে তৃতীয় হয়ে টুর্নামেন্টের সুপার লিগে উঠতে পারেনি বাংলাদেশ। প্লেট পর্বের চ্যাম্পিয়ন হলে কিছুটা সাফল্য নিয়ে ফিরতে পারবেন তরুণ ক্রিকেটাররা।
[b]আবুধাবি,২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
খেলা
ফাইনালে নিউজিল্যান্ডকে ২২৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্লেট ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় বাংলাদেশের তরুণরা।





