এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফগানিস্তান। নবাগত এই দলটির বিপক্ষে খেলতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় বাংলাদেশ। পরে তারা ঘুরে দাঁড়ালেও আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মাঠ থেকে বিদায় নিয়েছেন দলনেতা মুশফিকুর রহিম।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মুমিনুল হক (৪৫) ও নাসির হোসাইন (১)।
শনিবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আফগানদের ২৫৪ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুর ২ ওভারেই ২ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। হামিদ হাসানের উদ্বোধনী ওভারে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন মাঠ থেকে বিদায় নেন ওপেনার এনামুল হক (১)। দলীয় ১ রানেই দ্বিতীয় ওভারে শাপুর জাদরানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান শামসুর রহমান (০)।
পরে মুমিনুল হক ও মুশফিকুর রহিম ৬৮ রানের জুটি গড়ে তোলেন। কিন্তু আম্পায়ারের বিতর্কিত এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে মাঠ থেকে বিদায় নেন দলনেতা মুশফিক (২৩)।
খেলা
বিতর্কিত সিদ্ধান্তে মুশফিকের বিদায়
এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে এসেছে আফগানিস্তান। নবাগত এই দলটির বিপক্ষে খেলতে নেমে প্রথমেই দুই উইকেট হারায় বাংলাদেশ।





