ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন দল পেয়েছেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এবার ৫০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে সেন্ট লুসিয়া।
২০১৪ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলতে বাংলাদেশ ছেড়েছিলেন সাকিব। কিন্তু ওই টুর্নামেন্টে খেলা হয়নি তার। বোর্ডের জরুরী তলবে দ্রুতই ফিরে আসতে হয়েছিল তাকে। এরপর তার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বার্বাডোজের হয়েই খেলেছিলেন সাকিব।
তিন ধরনের ক্রিকেটে আইসিসি অল রাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিবই একমাত্র বাংলাদেশী খেলোয়াড় হিসেবে খেলবেন এবারের সিপিএল-এ।
সেন্ট লুসিয়ায় সাকিবের সঙ্গে আরো রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি, নিউজিল্যান্ডের রস টেইলর ও ইংল্যান্ডের কেভিন পিটারসেন।
জেডআই





