জয়ের জন্য মাত্র ১৬০ রানের মামুলি লক্ষ্যে ব্যাটিং শুরু করেছে ভারত। শেষ খবর, ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান ও আজিঙ্কা রাহানে ৯ ওভার শেষে ৩৪ রান যোগ করেছেন স্কোর বোর্ডে।
এর আগে সামিউল্লাহ শেনওয়ারির প্রতিরোধে সত্ত্বেও শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন ভারততে ১৬০ রানের মামুলি লক্ষ্য বেঁধে দেয় আফগানিস্তান। ৪৫.২ ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ হওয়ার আগে শেনওয়ারি ৭৩ বল থেকে ৬ বাউন্ডারি এবং ১ ছক্কায় ৫০ রানের এক মহামূল্যবান ইনিংস খেলেন দলের জন্য।
আগের ম্যাচগুলোর লড়াকু চেতনা যেন পুরোপুরিই হারিয়ে ফেলে এ ম্যাচে আফগানরা। দলীয় শতকে পৌঁছতেই সাত উইকেট হারায় তারা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ শাহজাদ ২৮ বলে ২ চার ও ১ ছক্কায় ২২ রান তুলে অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এসময় দলীয় সংগ্রহ ছিল ৭ উইকেটে ৯৫ রান।
বাংলাদেশের কন্ডিশনে দুর্বার হয়ে উঠা ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ৩০ রানের খরচায় একাই ৪ উইকেট তুলে নেন। রবিচন্দন অশ্বিন নেন ৩১ রানে ৩ উইকেট। নিজের করা প্রথম ওভারেই মাত্র ১ বলের ব্যবধানে ২ উইকেট তুলে নেন  জাদেজা। ইনিংসের ১৩তম ওভারে তিনি রহমত শাহ(৯) ও নুর আলী জর্দান (৩১) কে ফেরান।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। মহাদেশীয় এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও পাকিস্তান ইতিমধ্যেই ফাইনাল নিশ্চিত করায় এই ম্যাচটি নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে। ম্যাচটিতে একাদশ অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া। তবে আফগানিস্তান একটি পরিবর্তন এনেছে।
[b]সংক্ষিপ্ত স্কোর: [/b]
আফগানিস্তান ৪৫.২ ওভার ১৫৯ (শেনওয়ারি ৫০, নুর আলী ৩১, মোহাম্মদ নবী ২২, জাদেজা ৪/৩০, অশ্বিন ৩/৩১, শামি ২/৫০, মিশ্র ১/২১)
[b]ভারতীয় দল:[/b] রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, আম্বাতি রায়ডু, আজিঙ্কা রাহনে, দিনেশ কার্তিক, ররীন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সামি, অমিত মিশ্র ও ভুবনেশ্বর কুমার।
[b]আফগানিস্তান দল:[/b] মোহাম্মদ শেহজাদ, নুর আলী জর্দান, আজগর স্টেনিগজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সলিমুল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জর্দান, রহমত শাহ, মিরওয়াইস আশরাফ, শাপুর জর্দান ও দৌলত জর্দান।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]