আবারও গ্রেফতার হলেন সন্দেহভাজন ক্রিকেট বাজিকর ভারতীয় নাগরিক অতনু দত্ত।
রবিবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৬ এপ্রিল টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময় প্রথমবার অতনুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মিরপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় একটি মামলা দায়ের করে র্যা ব। ঐ মামলায় তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠালে আদালত তাকে জামিন দিয়ে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এনামুল হক বলেন, অতুনু দত্ত একজন আন্তর্জাতিক পর্যায়ের বাজিকর। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকল খেলায় মাঠে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
ক্রিকেট বাজিকর অতনু গ্রেফতার
আবারও গ্রেফতার হলেন সন্দেহভাজন ক্রিকেট বাজিকর ভারতীয় নাগরিক অতনু দত্ত। রবিবার সকালে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।





