জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে আরেকটি রেকর্ড গড়লেন অল রাউন্ডার সাকিব আল হাসান। এক বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিতায় নাম লেখালেন তিনি। এর আগে ১৮ উইকেট নিয়ে এককভাবে রেকর্ডটির মালিক ছিলেন এনামুল হক জুনিয়র।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুক্রবার জিম্বাবুয়ের রিচমন্ড মুতাম্বামিকে আউট করে চলতি সিরিজে ১৮ উইকেট পূর্ণ করেন সাকিব। সেই সঙ্গে এক সিরিজে এনামুলের সর্বোচ্চ ১৮ উইকেট নেয়ার রেকর্ডে ভাগ বসান তিনি।
এর আগে ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একই রেকর্ড গড়েছিলেন এনামুল। তবে সেটা ছিল দুই ম্যাচের সিরিজ।
সাকিব ও এনামুলের পর বাংলাদেশের পক্ষে এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি উইকেট নেয়ার কৃতিত্ব মোহাম্মদ রফিকের। পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে ১৭ উইকেট নিয়েছিলেন বামহাঁতি স্পিনার। তাছাড়া এই সিরিজেই ১৬ উইকেট নেয়ার কীর্তি আছে নবাগত তাইজুলেরও।
জেডআই





