পাকিস্তানের বিপক্ষে চতুর্থদিনে প্রথম টেস্টেরদ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসেরদারুণ ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৬৬ রান।পাকিস্তানের চেয়ে ১৩০ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা।

ব্যাট করছেন তামিম ইকবাল (১০০) ও ইমরুল কায়েস (৬২)।

এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬২৮ রানে অলআউটহয়েছে পাকিস্তান। আর প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৩৩২ রান করেছিলবাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : প্রথম ইনিংস, ৩৩২/১০, ১২০ ওভার (মুমিনুল ৮০, ইমরুল ৫১, মাহমুদউল্লাহ ৪৯, সৌম্য ৩৩, মুশফিক ৩২, সাকিব ২৫, তামিম ২৫; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ।

পাকিস্তান : প্রথম ইনিংস, ৬২৮/১০, ওভার ১৬৮.৪ (হাফিজ ২২৪, আজহার ৮৩, শফিক ৮৩, মিসবাহ ৫৯, সরফরাজ ৮২, ইউনিস ৩৩; তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০)

জেআই