আজ মাঠে নামছেন সেই চিরচেনা প্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তান। আর এই প্রতিদ্বন্দ্বিতার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিটে।

খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১।

দু’দেশের রাজনৈতিক টানাপড়েনের কারণে ২০১৩ সালের পর আর দ্বিপাক্ষিক সিরিজে দেখা হয়নি তাদের। ভারত-পাকিস্তান দ্বৈরথের জন্য আইসিসির টুর্নামেন্টগুলোই এখন শেষ ভরসা। চ্যাম্পিয়ন্স ট্রুফির সৌজন্যে বহুদিন পর সেই আগুনে লড়াইয়ের আঁচ গায়ে মাখার সুযোগ মিলেছে।

এবার ভারতকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। সেখানে পাকিস্তানকে ধরা হচ্ছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে দুর্বল দল।

এখন পর্যন্ত দু’দল ১২৭ বার মুখোমুখি হয়েছে। ভারত ৫১ এবং পাকিস্তান জিতেছে ৭১ বার। ওয়ানডে ও টি ২০ বিশ্বকাপে ১১ বারের মুখোমুখিতে সব ম্যাচেই জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রুফিতে তিনবার মুখোমুখি হয়ে দু’বার জিতেছে পাকিস্তান। দু’দেশের সাবেক ক্রিকেটাররাও এগিয়ে রাখছেন ভারতকে।

সম্ভাব্য ভারত একাদশ:
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিং, এমএস ধোনি, কেদার যাদব, হার্ডিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ/মোহাম্মদ সামি, ভুবনেশ্ব^র কুমার ও উমেশ যাদব/রবিচন্দ্রন অশ্বিন।

সম্ভাব্য পাকিস্তান একাদশ:
আজহার আলী, আহমেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, জুনায়েদ খান ও হাসান আলী।
জেড