বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন কয়েক হাজার ক্রিকেটপ্রেমী।
শনিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে জাতীয় গণগ্রন্থাগার এবং চারুকলার গেট পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত তরুণ ব্যানার, ফেস্টুন, পতাকা নিয়ে মানবন্ধনে অংশ নিয়েছেন।
‘তিন জমিদার’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাবের বিরোধিতায় বিকাল পাঁচটা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগতদের একটাই দাবি- টেস্ট ক্রিকেট নিয়ে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না।
সম্প্রতি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট র্যা ঙ্কিয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে।
বর্তমান টেস্ট র্যা ঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ। র্যা ঙ্কিংয়ের আটে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৮২, সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৮৭। প্রস্তাব পাস হলে বাংলাদেশ টেস্ট খেলতে পারবে না। এর প্রতিবাদেই মানবন্ধনে জড়ো হন দেশের ক্রিকেটপ্রেমী মানুষ।
ক্রিকেট রক্ষার দাবিতে শাহবাগে প্রতিবাদ
বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস হুমকির মুখে ঠেলে দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে প্রতিবাদ করেছেন কয়েক হাজার ক্রিকেটপ্রেমী।
রক্ষণাত্মক ক্রিকেট ডোবাচ্ছে বাংলাদেশকে
জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। ব্যবধানটা বেশ বড়। এমন পরাজয়ের পর প্রশ্ন উঠেছেÑএকাদশে চারজন বিশেষজ্ঞ বোলার রেখে কি দলটি ভুল করেছে? নাকি ওয়ানডে ক্রিকেটে দীর্ঘদিনের ব্যাটিং দুর্দশাই আবারও ডুবিয়েছে বাংলাদেশকে? ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানে হারের পর এ দুই বিষয়ই আলোচনায়। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের দুর্বলতা যে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে চারবারের মুখোমুখি লড়াইয়ের তিনটিতেই হার তো সেটাই প্রমাণ করছে।
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরে যেতে বলেছে সরকার
শ্রীলঙ্কার সরকার দেশটির জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যে পদত্যাগ করে নতুন প্রশাসনের পথ সুগম করার আহ্বান জানিয়েছে। বুধবার বোর্ডের একজন কর্মকর্তা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ বললেন সেই রুবেল
অবশেষে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন। আজ বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চাইছেন না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছিলেন। এর পর থেকে নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উসমান খাজা
অস্ট্রেলিয়া ক্রিকেট দলে এক অনন্য অধ্যায়ের ইতি টানলেন উসমান খাজা। এই সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য শেষ অ্যাশেজ টেস্টই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর মধ্য দিয়ে শেষ হবে ১৫ বছরের বর্ণিল যাত্রা।















