প্রথম ম্যাচে দারুণ এক জয়ের যাত্রা দিয়ে বিপিএলে সূচনা করেছে সিলেট সিক্সার্স। বলা যায়, অনেকটা রাজকীয় জয় তুলে নিয়েছে তারা। প্রথম জয়ের রেশ কাটতে না কাটতে আজ আবার দ্বিতীয় ম্যাচের লড়াইয়ে নামতে হয়েছে নাছির দের।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে নিজেদের দাপট অব্যাহত এই রেখ সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস কি ২০ ওভারে কুমিল্লাকে ১৪৫ রানে আটকে রেখেছে নাসির হোসেনের দল।  ১৪৬ রানের টার্গেটে নিয়ে বেটিং করতে নামবে সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলটিকে আজও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ, তাদের প্রতিপক্ষ দলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। তবে তাদের জন্য কিছুটা হতাশা, দলটির সবচেয়ে বড় তারকা তামিম ইকবালকে এই ম্যাচে পাচ্ছে না। অবশ্য চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

তারপরও ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা আছেন, যাঁরা পারেন দলকে সাফল্য এনে দিতে।

তবে সিলিটের আত্মবিশ্বাস হতে পারে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দেওয়া। তাই সাফল্যের প্রত্যাশা অধিনায়ক নাসির হোসেনের কণ্ঠে, ‘প্রথম ম্যাচে আমরা যে দারুণ সাফল্য পেয়েছি, এ ধারাবাহিকতা ধরে রাখাতে চাই দ্বিতীয় ম্যাচেও। সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব নয়।