বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে আজ রোববার আবার মাঠে নামছে সিলেট সিক্সার্স। দুপুর দুইটায় স্বাগতিকদের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস এ ম্যাচের সঙ্গী হবে সিক্সার্সের। আর শুভ সূচনার আশায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে চোটের কারণে আইকন তামিম ইকবালকে পাচ্ছে না ভিক্টোরিয়ান্সরা।
এদিকে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় খুলনা টাইটান্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। গেলোবারের সেমিফাইনালিস্ট- টাইটানস এবার আরো শক্তিশালী দল গড়েছে।
এর আগে শনিবার পঞ্চম আসরের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে শক্তিশালি ঢাকা ডায়নামাইটসকে ৯ উইকেটে হারিয়ে চমক দেখায় তারুণ্য নির্ভর সিলেট সিক্সার্স। এদিন দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স।
সিলেট সিক্সার্স
দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ।
বিদেশি: বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান।
বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, হাসান আলি, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস।
ঢাকা ডায়নামাইটস
দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম।
বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন।
খুলনা টাইটান্স
দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ ও সাইফ হাসান।
বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাফেট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চার।
জেড





