ভারত হারার পর টাইগারদের সুনামে ব্যস্ত ভারতের আনন্দবাজার পত্রিকা। বিশেষ করে বাংলাদেশী বোলার মুস্তাফিজুর রহমানের সুনাম। আজ দক্ষিণ আফ্রিকার সাথে টেষ্ট ম্যাচে ৪ উইকেট নেয়ার পর আনন্‌দবাজার নিচের প্রতিবেদনটি করে।  

এ বারও সেই মুস্তাফিজুর! অভিষেক টেস্টেই আমলা, দুমিনি এবং ডি ককের মতো তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে ধস নামালেন তিনি। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি বোলাররা প্রবল চাপে রাখে প্রোটিয়াদের।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হাসিম আমলা। শুরুটা ভালই করেছিল প্রোটিয়ারা। এলগার-ডু প্লেসি জুটিকে প্রথম দিকে সামলানো মুশকিল হয়ে পড়ে। কিন্তু সেই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন তাইজুল। তিনি এলগারের উইকেটটি তুলে নেন। অন্য দিকে, ডু প্লেসিকে ৪৮ রানে ফেরান সাকিব। এই জুটি ভেঙে দিয়ে কার্যত প্রেটিয়া শিবিরের কোমর ভেঙে দেন সাকিবরা।

সোমবারেই বাংলাদেশ কোচ হাতুরুসিংঘে হুঁশিয়ারি দিয়েছিলেন, তার ছেলেদের ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা আছে। ২০টি উইকেট তুলতে না পারলেও সাকিব-মুস্তাফিজুররা যে প্রেটিয়াদের ফের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটা বলাইবাহুল্য।

ইআর