টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ১৭২ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৯৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার-১০ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বল হাতে শুরুটা ভালো করতে না পারলেও শেষ দিকে দুর্দান্ত ছিলেন আল আমিনরা। এতে জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭২ রান।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ভাগ্যের লড়াই টসে জিতে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছেন স্বাগতিক অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট হাতে ক্রিজে এসে শুরু থেকেই মারমুখী ব্যাটিং করতে থাকেন ডোয়াইন স্মিথ। দ্রুতই করে ফেলেন হাফ-সেঞ্চুরি। তবে ১২ তম ওভারে মাহমুদুল্লাহর বলে আল আমিনের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। মাঠ ছাড়ার আগে ৪৩ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭২ রান করেন এই ব্যাটসম্যান। এরপর ১৩ত ওভারে সাকিবের প্রথম বলটি ওয়াইড হয়। আর সেই বলেই স্টাম্পিংয়ের শিকার হন সিমন্স (০)।
পরে ক্রিস গেইলের সঙ্গে জোট বাধেন স্যামুয়েলস। গেইল এদিন তার আগুনঝরা ব্যাটিং করতে পারেননি। সেই সঙ্গে তাকে হাফ-সেঞ্চুরি বঞ্চিত করেন তামিম। জিয়াউর রহমানের বলে এক দুর্দান্ত ক্যাচ ধরেন বাংলাদেশের ওপেনার। এতে ৪৮ বলে ৪৮ রানে বিদায় নেন গেইল।
তবে জিয়াউর রহমানের বলে পর পর দুটি ক্যাচ মিস করেন মাহমুদুল্লাহ। শেষ ওভারের প্রথম দুটি বলেই দুটি উইকেট শিকার করেন আল আমিন। হ্যাটট্রিকের সুযোগটি মিস হলেও চতুর্থ বলে ফের উইকেট নেন তিনি। শেষ বলে জিয়াউর ক্যাচ মিস করায় আরেকটি উইকেট বঞ্চিত হন আল আমিন। তবে এই বলে রামদিনকে রান আউট করেন মুশফিক।
বাংলাদেশের বোলার আল আমিন সর্বোচ্চ তিনটি উইকেট পান।
খেলা
৭৩ রানে হেরেছে টাইগাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানে হেরেছে বাংলাদেশ। ১৭২ রান তাড়া করতে নেমে ৫ বল বাকি থাকতে ৯৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।





