শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজটি ঘরে তুলতে বদ্ধ পরিকর বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে টসেও জয় পেয়েছেন দলনেতা মুশফিকুর রহিম। শুরুতে বোলিং নিয়েছেন তিনি। সেই সুযোগে দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে টাইগাররা। তাদের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয় পড়েছে লংকানরা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২২ ওভারে ৮ উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ক্রিজে আছেন থিসারা পেরেরা (২) এবং সচিত্রা সেনানায়েক (০)।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরী হয়। এজন্য ৫০ ওভারের ম্যাচটিকে ৪৩ ওভারে কমিয়ে আনা হয়। এদিন ভাগ্য দেবতা যেন বাংলাদেশের উপর প্রসন্ন হয়। কারণ টসে জয় পায় স্বাগতিকরাই। সেই সুযোগ প্রথমে লংকানদেরকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। দলীয় ২২ রানে পেসার রুবেল হোসাইনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেছেন উদ্বোধনী জুটির তিলকারত্নে দিলশান (৩)। দলের রানের খাতায় আর ছয় রান যোগ হতে সেই রুবেলের বলেই এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন ওপেনার কুসল পেরেরা (২০)।
এরপর চান্দিামলকে নিয়ে রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন ওয়ানডাউনে নামা কুমার সাঙ্গাকারা। কিন্তু এদিন সফল হতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। আল আমিন হোসাইনের বলে আরাফাত সানি তালুবন্দী হন তিনি।
খেলা
ব্যাটিং বিপর্যয় শ্রীলংকার
শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারলেও ওয়ানডে সিরিজটি ঘরে তুলে বদ্ধ পরিকর বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে টসেও জয় পেয়েছেন দলনেতা মুশফিকুর রহিমরা।





