ক্যারিয়ারের তৃতীয়বারের মতো ৫উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। পাকিস্তানের ব্যাটসম্যানদের বিপক্ষেবাংলাদেশের বোলাররা কোনো ভূমিকা না রাখতে পারলেও তাইজুল ব্যতিক্রম। খুলনাটেস্টে দেড়দিনের বেশি সময় ধরে তাইজুল হাত ঘুরিয়েছেন। তিনি ৪৬.৪ ওভার বোলিংকরেছেন। ৩.৪৯ গড়ে তাইজুল রান খরচ করে পাকিস্তানের ৬ ব্যাটসম্যানকে উইকেটকরেছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বরে সাদা পোশাকে অভিষেক হয় তাইজুল ইসলামের। ওই সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

তাইজুলপ্রথমবারের মতো ৫ উইকেট দখল নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ ছাড় গতবছর জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিলেন তাইজুল ইসলাম।চলতি খুলনা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম ইনিংসেও ৫ বা তার বেশিউইকেট শিকার করেছেন তাইজুল। জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টেস্ট সিরিজেতাইজুল নিয়েছিলেন ১৭ উইকেট। ওই সিরিজে তাইজুলের বোলিং ফিগার ৩৯ রানে ৮উইকেট।

এবার প্রচুর রান দিয়েছেন তাইজুল ইসলাম। ১৬৩ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট।সামি ইসলামকে দিয়ে শুরু করে শেষ করেছেন জুলফিকার বাবরকে দিয়ে। পাকিস্তানেরইনিংসে প্রথম ব্রেকথো এনে দিয়েছেন নাটোরের ছেলে। অভিষিক্ত সামি আসলামকে ২০রানের মাথায় মুশফিকের তালুবন্দী করে সাজঘরে ফিরিয়েছেন তাইজুল। দ্বিতীয়শিকার হিসেবে তিনি বেছে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খানকে। ইউনুসকেবেকফুটে খেলতে বাধ্য করে কোনো কিছু বুঝতে না দিয়েই স্ট্যাম্প উড়িয়ে দেনতাইজুল। পরবর্তী সময়ে মিসবাহ-উল-হক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ ও জুলফিকারবাবরকে একে একে সাজঘরের পথ দেখান নাটোরের এই ছেলে।

চলতি টেস্টসহ ৬টি টেস্ট খেলেছেন তাইজুল। তার ৬ টেস্টের মধ্যে প্রতিপক্ষছিল ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও পাকিস্তান। তার খেলা প্রত্যেকটি দলেরসঙ্গেই তিনি ৫ বা ততোধিক উইকেট নিয়েছেন।

জেআই