ডারবান থেকে পোর্ট এলিজাবেথ টেস্ট খেলতে যাওয়ার পরই জ্বর আর ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয় ডমিঙ্গোর। এজন্য গত শুক্রবার পিসিআর টেস্ট করান। সেই টেস্টের ফল নেগেটিভ আসে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক পরিচালক জানান। যদিও আজ অ্যান্টিজেন টেস্টে পজিটিভ এসেছেন ডমিঙ্গো।

রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্টের তৃতীয় দিনের খেলা চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন ডমিঙ্গো। যেহেতু পোর্ট এলিজাবেথ তার নিজ এলাকা, এজন্য মাঠ ছেড়ে বাসায় ফিরেছেন তিনি। বর্তমানে নিজ বাড়িতে বিশ্রাম করছেন রাসেল ডমিঙ্গো।

এমআই