বাংলাদেশের সাকিব আল হাসানকে সরিয়ে বিশ্ব ক্রিকেট র‌্যাংকিং-এর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে শ্রীলংকার তিলকরত্নে দিলশান।

বিশ্বকাপ শুরুর আগে র‌্যাংকিং-এর শীর্ষে ছিলেন সাকিব। বিশ্বকাপের পুল পর্ব শেষে দ্বিতীয়স্থানে নেমে গেছেন সাকিব।

বিশ্বকাপের আগে চতুর্থস্থানে থাকা দিলশান পুল পর্ব শেষে উঠে গেছেন এক নম্বর স্থানে। তৃতীয়স্থানে থাকা শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ রয়েছেন একই জায়গায়।

শীর্ষে থাকা দিলশানের রেটিং ৪১৫। বিপরীতে সাকিবের রেটিং ৩৯৮। ৩৮৪ রেটিং নিয়ে তৃতীয় স্থানে ম্যাথুস।

জেডআই