নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে জিম্বাবুয়ের দরকার ২৭৪ রান। শুক্রবার হারারে স্পোর্সট ক্লাবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময় ২৭৩ রান সংগ্রহ করেছে কিউইরা।
টসে হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে লড়াই করার মতো স্কোর এনে দিতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন কেন উইলিয়ামসন। ১০৯ বল মোকাবিলা করে আটটি চার ও একটি ছক্কায় ৯০ রান সংগ্রহ করেছেন তিনি।
তাছাড়া ওপেনার মার্টিন গাপটিল ৪২ রান করেন। এছাড়া ইলিয়ট ৩৬ ও নীশাম ৩৭ রান করেন। শেষের দিকে নাথান ম্যাককালাম ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার তিনটি, নাইম্বু দুটি করে উইকেট নেন।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে আর দ্বিতীয়টিতে নিউজিল্যান্ড জয় পায়।
জেডআই





