মেয়েদের টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট পকেটে পুরেছে অস্ট্রেলিয়া নারী দল।

আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড।

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ১৪৪ রানের টার্গেট দিয়েছে ক্যারিবীয়রা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। মাত্র ১৮ রানেই হেলি ম্যাথুসের(১৬) উইকেটটি হারিয়ে ফেলে তারা। দ্বিতীয় উইকেটে ব্রিটনি কুপারের সঙ্গে ৬০ রানের পার্টনারশিপ গড়েন স্টিফানি টেলর।

ব্যক্তিগত ২৫ রানের মাথায় টেলর আউট হলেও ফিফটি তুলে নিয়ে ক্রিজ ছাড়েন ব্রিটনি। বিদায়ের আগে ৪৮ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় করেন ৬১ রান। ডটিনের ব্যাট থেকে আসে ২০ রান। মেরিসা অপরাজিত ছিলেন ১৫ রানে।

নিউজিল্যান্ডের পক্ষে সেরা বোলার সোফি ডিভাইন। ৪ ওভারে ২২ রান খরচায় ঝুলিতে জমা করেছেন ৪ উইকেট। মোরনা নেইলসেন দখলে নেন একটি উইকেট।

ওএফ