বকেয়া পাওনা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে জিম্বাবুয়ে জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন যাবৎ খেলোয়াড়দের বেতন-বোনাস না পাওয়ায় দু’মাস যাবত ধর্মঘট চালিয়ে আসছিল জিম্বাবুয়ে ক্রিকেটাররা। ক্রিকেট ইউনিয়ন খেলোয়াড়দের বাকি পাওনা পরিশোধ করার প্রক্রিয়া শুরু করার পর তাদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে বৃহস্পতিবার খেলোয়াড়দের এক প্রতিনিধি নিশ্চিত করেছেন।
এলিয়া জিভিম্বা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। খেলোয়াড়দের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) আমাকে জানিয়েছে।’
জিভিম্বা বলেন, 'এ সপ্তাহে প্রত্যাখ্যান করা ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করার জন্য খেলোয়াড়দের তিনি নির্দেশ দিয়েছেন।'
গত সেপ্টেম্বরে পাওনা পরিশোধের তারিখ দেয়া হলেও জিম্বাবুয়ে ক্রিকেট তাদের প্রতিশ্রুতি রক্ষা না করায় দু’মাস যাবত ধর্মঘট চালিয়ে আসছে খেলোয়াড়রা।
জিভিম্বা বলেন ক্রিকেট কর্তৃপক্ষ এবং খেলোয়াড়দের মধ্যে দ্বন্ধের কারনে গত মাসে আফগানিস্তান দলের সফর বাতিল করা হয়।
ক্রিকেট কর্তৃপক্ষ এ সপ্তাহে জানিয়েছিল ক্রিকেটারদের পাওনা পরিশোধের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষা করছেন তারা।
খেলা
ধর্মঘট প্রত্যাহার করেছে জিম্বাবুয়ে ক্রিকেটাররা
বকেয়া পাওনা পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছে জিম্বাবুয়ে জাতীয় দলের ক্রিকেটাররা। দীর্ঘদিন যাবৎ খেলোয়াড়দের বেতন-বোনাস না পাওয়ায় দু’মাস যাবত ধর্মঘট





