ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের টি-টোয়েন্ট অধিনায়ক শহীদ আফ্রিদি।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। বুধবার তৃতীয় ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি পাকবাহিনী। আগামী বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজের পর আগামী ২৪ এপ্রিল একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে লাল-সবুজ বাহিনীর মুখোমুখি হবে সফরকারীরা।
সেই ম্যাচে চার দিন আগে সোমবার দুপুর সোয়া ১২টায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আফ্রিদি। তার সঙ্গে এসেছেন দলটির আরো তিন তারকা আহমেদ শেহজাদ, সোহেল তানভীর ও মুক্তার আহমেদ। বিমানবন্দরে নেমে হোটেল সোনারগাঁওয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, মুক্তার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, হারিস সোহেল, সাঈদ আজমল, সোহেল তানভির, ওয়াহাব রিয়াজ, সাদ নাসিম, উমর গুল ও জুনাইদ খান।
জেডআই





