অল রাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেটে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত জুলাইয়ে অসদাচরণ এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৬ মাসের জন্য সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। সেই সঙ্গে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

গত ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেলার ক্ষেত্রে তার এই নিষেধাজ্ঞা তুলে নেয় বোর্ড। কিন্তু বিদেশী লিগে খেলার উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।

অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করায় ও আচারণের উন্নতি হওয়ায় তার উপর সব নিষেধাজ্ঞা তুলে নিতে পারে বিসিবি। এবার নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সব ধরনের বিদেশি লিগে খেলতে পারবেন তিনি।

জেডআই