বৃষ্টির জন্য বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিন খেলতে পারেনি ভারত। আগের দিন (বৃহস্পতিবার) সকাল থেকে প্রবল বৃষ্টি হওয়ায় দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছিল আম্পায়াররা।
তৃতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে পড়েছে ভারত। দারুণ ব্যাটিং করা ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙলেন সাকিব আল হাসান। এরই মধ্যে সাকিব ২টি ও জুবায়ের একটি উইকেট নিয়েছেন। ৩ উইকেটর বিনিময়ে সফকারীদের সংগ্রহ ৩১৩। সর্বশেষ আউট হয়েছেন বিরাট কোহলি (১৪)।
সাকিব আল হাসানের প্রথম শিকার শেখর ব্যক্তিগত ১৭৩ রান এবং তার দ্বিতীয় শিকার রোহিত ৬ রানে আউট হয়েছেন। আর জুবায়ের হোসেনের বলে সরাসরি বোল্ড হয়েছেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি ১৪ রানে।
বৃষ্টির জন্য হোটেল থেকে বের হওয়ার সুযোগ পাননি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা। যদিও কিউরেটর জানিয়েছিলেন, বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করতে ২ ঘণ্টা সময় লাগবে। কিন্তু সে সুযোগ পাননি তিনি। কারণ যখন বৃষ্টি থেমেছে তখন আর মাঠ খেলার উপযোগী করার সময় ছিল না।
এর আগে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে কোনো উইকেট না হারিয়ে তারা তুলেছিল ২৩৯ রান।
এবি





