ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কাছে হারল রানার্স আপ লিভারপুল। সোমবার সুয়ারেজের সাবেক ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানসিটি।

ইতিহাদ স্টেডিয়ামের এই ম্যাচে ম্যানসিটির পক্ষে জোড়া গোল করেছেন স্টিভেন জোভেটিক। অপর গোলটি করেছেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরো। ম্যানসিটির পাবলো জাবালেতার আত্মঘাতী গোলে সান্তনাসূচক গোল পেয়েছে লিভারপুল।

এই জয়ের সুবাদে ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে ম্যানসিটি। যদিও গোল গড়ে লিগ টেবিলে বর্তমানে তৃতীয়স্থানে রয়েছে চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবমস্থানে লিভারপুল।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই