নকআউট পর্বে উঠতে আজ রাতে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ইতোমধ্যে খবর বেরিয়ে আজ (বুধবার) কৌশলে কিছু পরির্বন আনবেন কোচ তিতে।
আগের দুই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের খেলিয়েছেন ৪-২-৩-১ ছকে। দুই ম্যাচে সেলেকাওদের একমাত্র স্ট্রাইকার ছিলেন জেসুস।
নেইমার খেলেছেন মধ্যমাঠে কুতিনহো ও উইলিয়ানের সঙ্গে। মস্কোর বিখ্যাত স্পার্তাক মাঠে শুধু স্ট্রাইকার হিসেবে নেইমারকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
২০১৮ ফিফা বিশ্বকাপ রাশিয়া তাদের ওয়েবসাইটে ব্রাজিলের সম্ভাব্য একটা একাদশ দিয়েছে।
এক নজরে ব্রাজিলের সম্ভাব্য একাদশ।
গোলরক্ষক: অ্যালিসন।
ডিফেন্ডার: মার্সেলো, থিয়াগো সিলভা, মিরান্দা, ফাগনার।
মিডফিল্ডার: পওলিনহো, কাসেমিরো, ফিলিপে কুতিনহো, উইলিয়ান।
ফরোয়ার্ড: নেইমার ও জেসুস।
এমবি





