অঘটন দিয়ে ঢাকা ডায়নামাইটসের প্রথম ম্যাচে বড় একটা হোঁচট দিয়ে পঞ্চম বিপিএল শুরু ঢাকা ডায়নামাইটসের। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে সাকিব আল হাসানের দল।
আজ (রোববার) দিনের দ্বিতীয় ম্যাচ এবং টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে ঢাকা। আর এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে এ পর্যন্ত ১৪ ওভার শেষেই ৩ উইকেটে ১৫৭ রান তুলেছে দলটি।
কুমার সাঙ্গাকারা ও ইভিন লুইসের ব্যাটে ঝড়ো শুরু পায় দলটি। সাঙ্গাকারা ঝড়ের ইঙ্গিত দিয়েও ২০ রান করে থামেন। তবে আরেক ওপেনার লুইস তিন নম্বরে নামা ক্যামেরন ডেলপোর্টকে নিয়ে ঝড় তুলেছেন। দুজই তুলে নিয়েছেন ফিফটি। যে ঝড়ে কাঁপছে এখন খুলনা। ডেলপোর্ট ৬২ ও লুইস ৫৫ রান নিয়ে ব্যাট করছেন।
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান (অধিনায়ক), সুনীল নারিন, ইভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, ক্যামেরন ডেলপোর্ট, জহুরুল ইসলাম অমি, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি ও মোহাম্মদ শহীদ।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, রাইলি রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, শাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।
এএস





