নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর হলো টস। সাড়ে ৫টায় হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস হয় সন্ধ্যা ৭টায়।
বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে। খেলা দেরিতে শুরু হলেও কাটা হয়নি কোনো ওভার। অর্থাৎ নির্ধারিত ২০ ওভারেই হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। খেলা শুরু হয় ৭টা ১৫ মিনিটে।
ব্যাটিংয়ে শুরুতেই নাঈম-সৌম্যকে হারিয়ে বিপর্যয়ের মুখে বাংলাদেশ।
স্কোর: ৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৯ রান করেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া একাদশের তিন পরিবর্তন ঘটেছে। মিচেল স্টার্ক, ফিলিপে ও অ্যান্ড্রু টাই বাদ পড়েছেন। ম্যাক ডারমট, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস। এলিসের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচ দিয়ে। বাংলাদেশ এই ম্যাচেও নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে।
অস্ট্রেলিয়া একাদশ:
অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মোয়াসেস হেনরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা, ম্যাক ডারমট, ড্যান ক্রিস্টিয়ান ও নাথান এলিস।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এইচএন





