অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে চলেছেন রমিজ রাজা।

পিসিবি-র বর্তমান চেয়ারম্যান এহসান মানির জায়গায় নতুন চেয়ারম্যান হচ্ছেন সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রামিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ পদে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি একেবারেই চাননি, বর্তমান চেয়ারম্যান এহসান মানি চলতি মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই পিসিবির চেয়ারম্যান পদে থেকে যান।

অন্য একটি সূত্র আবার জানিয়েছেন, এহসান মানি শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদে থাকতে আর রাজি হননি।

তবে শেষ পর্যন্ত ইমরান খানের পরামর্শ মেনেই কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সোমবার বিকেলে রমিজ রাজা এবং এহসান মানি দুজনেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

বৈঠকের পর রমিজ রাজা জানিয়েছিলেন, ‘আমি আমার পরিকল্পনার কথা তাকে (ইমরান খান) জানিয়েছি। উনি আমাকে ফোন করবেন বলেছেন।’

পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছিল প্রধানমন্ত্রীর উপর। তিন দিন পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেল।

রমিজ রাজা জানিয়েছে, তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সাবেক তারকা ক্রিকেটার বলেছেন, ‘আমার লক্ষ্য হবে, পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা।’

রমিজ রাজা এর আগে পিসিবির প্রধান এক্সিকিউটিভ অফিসার ছিলেন। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস।

এইচএন