ইউএস ওপেনের সেমিফাইনালে ৪৩তম বাছাই রবার্তা ভিঞ্চির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন বিশ্বের এক নম্বর বাছাই সেরেনা উইলিয়ামস। ফলে তার আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।

বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম দাপটের সাথেই জিতেছিলেন সেরেনা। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামও জয়ের জন্য মরিয়া ছিলেন তিনি। তাই মনের স্বাদ পূরনের পথে যাত্রাটা শোভনীয়ই ছিল সেরেনার। সেমিফাইনালে উঠেও আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন তিনি, ‘শিরোপার দিকেই চোখ আমার।’ কিন্তু বছরের চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন পূরণ হলো না মার্কিন তারকার। সর্বশেষ ১৯৮৮ সালে সব কটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন স্টাফি গ্রাফ।

ম্যাচের প্রথম সেটটি মাত্র ৩১ মিনিট লড়াই করে ৬-২ গেমে সেটটি জিতে নেন সেরেনা। কিন্তু পরের দু’সেটেই ৬-৪ ও ৬-৪ গেমে জয় পান ইতালিয়ান তারকা ভিঞ্চি।

এদিকে দ্বিতীয় সেমিতে জয়ের স্বাদ পেয়েছেন আরেক ইতালিয়ান ২৬তম বাছাই ফ্লাভিয়া পেনেত্তা। র‌্যাংকিং-এ দ্বিতীয় স্থানে থাকা রোমানিয়ার সিমোনা হালেপকে বিদায়ের টিকিট ধরিয়ে দেন পেনেত্তা। ফলে ইউএস ওপেনের ফাইনাল হয়েছে দাঁড়িয়েছে ‘ইতালিয়ান ওপেন’-এ।

জেডআই