পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দলে পাঁচ জন ক্রিকেটার রয়েছে যারা এখনও অভিষেকের অপেক্ষায় আছেন।

নতুন হিসেবে দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার বিনুরা ফার্নান্দো, লেগস্পিনার জেফ্রে বন্দরসে, ব্যাটসম্যান শেহান জয়সুরিয়া, দুসান শানাকা ও ধঞ্জয় ডি সিলভা।

দিনেশ চান্দিমাল ও লাহিরু থিরিমান্নেকে দলে নেয়া না হলেও ওয়ানডে সিরিজে বাদ পড়া পেসার নুয়ান কুলসেকারাকে দলে নেয়া হয়েছে। আর ২০১২ সালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা চামারা কাপুগেদারাও এই দলে জায়গা পেয়েছেন।

আগামী টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে নতুনদেরকে পাকা-পোক্ত করে গড়ে তোলার লক্ষ্যেই এমনভাবে দল সাজানো হয়েছে বলে জানিয়েছেন দলের প্রধান নির্বাচক কপিলা উইকেগুনাবর্ধনে।

শ্রীলঙ্কা স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), তিলকারত্নে দিলশান, কুসল পেরেরা, কিথরুয়ান ভিথানাগে, ধঞ্জয় ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুসন শানাকা, চামারা কাপুগেদারা, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, জেফ্রে বন্দরসে, নুয়ান কুলসেকারা, বিনুরা ফার্নান্দো, চতুরঙ্গ ডি সিলভা ও মিলিন্ডা শ্রীবর্ধনে।

জেডআই